চীনে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই বাস,মৃত্যু ২৭ জনের

নিজস্ব সংবাদদাতা :চীনে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই বাস। ঘটনাটি ঘটেছে দক্ষিণ পশ্চিম চীনের গুই ঝাউ প্রদেশে। যাত্রী বোঝাই অন্তত ৪৭ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে।

    বাসটি উল্টে যায়, মৃত্যু হয় মোট ২৭ জনের, আহত হয়েছেন ২০ জন। আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় ওই এলাকায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে ।

    নতুন গতি

    News Publication