রাজনগরের বেলবুনি গ্রামে আগুনে ভস্মীভূত খড়ের পালুই, ঘটনাস্থলে দমকলের ১টি ইঞ্জিন

 

     

    খান আরশাদ, বীরভূম:

    রাজনগরের বেলবুনি গ্রামে মঙ্গলবার বিকেলে আগুনে ভস্মীভূত হল ২ টি খড়ের পালুই, ঘটনাস্থলে উপস্থিত দমকলের একটি ইঞ্জিন।
    রাজনগরের ভবানীপুর অঞ্চলের বেলবুনী গ্রামে ২টি খড়ের পালুইয়ে আগুন লাগলে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়রা বিকেলে হঠাৎই অসিত হাঁসদা নামে এক ব্যক্তির খড়ের পালুইয়ে আগুন জ্বলতে দেখেন।

    খবর দেওয়া হয় রাজনগর থানার ভিলেজ পুলিশ বুবাই ব্যানার্জিকে। তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হন রাজনগর থানার OC ঝুমুর সিনহা সহ ASI মদন সরকার, ASI কাজল বাগদি সহ অন্যান্য পুলিশ কর্মীরা।

    মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। দমকল বাহিনীকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের একটি ইঞ্জিন। স্থানীয়রা, রাজনগর থানার পুলিশ ও দমকল বাহিনীর চেষ্টায় আগুন আয়ত্তে আসে।

     

    নতুন গতি

    News Publication