আনন্দমুখর ইমন নাট্যমেলা

সুবিদ আলি মোল্লা, নতুন গতি : মূকাভিনয় জগতে আলোড়ন সৃষ্টিকারী নাম উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা থানার অন্তর্গত মসলন্দপুর এর ইমন মাইম সেন্টার।

    গত ২৩ জুন,২০২৫ মছলন্দপুর ইমন মাইম সেন্টার নিজস্ব উদ্যোগে নির্মিত পদাতিক মঞ্চে আয়োজিত হল ইমন নাট্যমেলা। পশ্চিমবঙ্গ সরকার এর অধীন পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি-র আর্থিক সহযোগীতায় অনুষ্ঠিত হল এই নাট্যমেলা। নাটক ও মূকাভিনয় ছাড়াও এই উৎসবে মঞ্চস্থ হয় নৃত্য, কবিতা কোলাজ ও সঙ্গীত। এদিন সন্ধ্যায় নাট্য মেলার উদ্বোধনে করলেন পদ্মশ্রী গোকুল চন্দ্র দাস, পশ্চিমবঙ্গ সরকারের যুব ও ক্রীড়া দপ্তরের উপ সচিব দিলীপ কুমার বিশ্বাস, সাহিত্যিক মনোজিৎ মল্লিক সহ আরো অনেকে। উৎসবের প্রথমেই ছিল গোবরডাঙ্গা নাবিক নাট্যম এর জীবন অধিকারী নির্দেশিত নাটক “দর্পণ”। তারপর মঞ্চস্থ হয় সৌরিক আবৃত্তি শিক্ষা কেন্দ্র পরিবেশিত সোমেন মৈত্র নির্দেশিত কবিতা কোলাজ “কিশলয়ে সহজপাঠ”। নৃত্য পরিবেশন করে পায়েল দে-র পরিচালনায় পায়েল ড্যান্স একাডেমী। এরপর ছিল কমল মন্ডল নির্দেশিত শতকমল মাইম সোসাইটি-র মূকাভিনয়। পরবর্তী আকর্ষণ ছিল ধীরাজ হাওলাদার নির্দেশিত মছলন্দপুর ইমন মাইম সেন্টার-এর ৪০ জন শিল্পী সম্বলিত নীল বিদ্রোহের পটভূমিকায় নির্মিত মূকাভিনয় প্রযোজনা “মেরি মাটি মেরা দেশ”। অনুষ্ঠানের সমাপ্তি পর্যায়ে ছিল রাজু সরকার নির্দেশিত গোবরডাঙ্গা পরম্পরা-র সংগীতানুষ্ঠান। দর্শকদের করতালী মুখরতা জানিয়ে দেয় অনুষ্ঠানের সার্থকতা।

    নতুন গতি

    News Publication