| |
|---|
লুতুব আলি, নতুন গতি : আসানসোল রবীন্দ্রভবনে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান উদ্বোধন করেন মলয় ঘটক। বাংলা ১৪৩২ কে স্বাগত জানালো পশ্চিম বর্ধমান জেলা। পশ্চিম বর্ধমান জেলা তথ্য-সংস্কৃতি দপ্তরের আয়োজনে, আসানসোল সংস্কৃতি মঞ্চের সহযোগিতায় বর্ণময় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো আসানসোল রবীন্দ্রভবনে। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। বাংলা নববর্ষের ঐতিহ্য ও পরম্পরাকে মননশীল ভাবে স্মরণ করালেন রাজ্যের বর্ষিয়ান মন্ত্রী মলয় ঘটক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক এস পোন্নমবলম, জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং , অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাল, আসানসোল পৌর নিগম এর চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি, সুব্রত অধিকারী, ডেপুটি ম্যাজিস্ট্রেট বিকাশ দত্ত প্রমুখ। এই অনুষ্ঠানে মননশীল সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলা নববর্ষ কে নিয়ে আলোচনা, কবিতা আবৃত্তি ও সংগীতা অনুষ্ঠান।


