অতি শীঘ্রই গ্রামে গ্রামে পানীয় জলের পৌঁছানোর দাবি সাংসদের !

মথুরাপুর :নুরউদ্দিন : ভারত সরকারের জল সম্পদ বিকাশ মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভার আয়োজন, সেই গুরুত্বপূর্ণ সভাতে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা জল সম্পদ বিকাশ মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির সদস্য শ্রী বাপি হালদার। গুরুত্বপূর্ণ সভা থেকে সাংসদ তথা জল সম্পদ বিকাশ মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির সদস্য বাপি হালদার বক্তব্য রাখেন, মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন গ্রামে এখনো পৌঁছায়নি পানীয় জল,সেই কথা তুলে ধরেন। তিনি বলেন ২০২৩ এ পানীয় জল পৌছবার কথা গ্রামে গ্রামে, কিন্তু ২০২৪ শেষের মুখে কাজ পুরোপুরি হচ্ছে না,অনেক গ্রামে পৌঁছায়নি পানীয় জল। গ্রামের মানুষদের জন্য যত তাড়াতাড়ি সম্ভব পানীয় জল পৌঁছে দেওয়ার কথা তুলে ধরেন তিনি।

    তবে কি অতি শীঘ্রই মথুরাপুর লোকসভা কেন্দ্রের বাসিন্দারা পানীয় জল ঘরে ঘরে পাবেন,সেই দিকে তাকিয়ে আছেন গ্রামের মানুষজন।

    নতুন গতি

    News Publication