বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চান ভারতে বাস করা বঙ্গবন্ধু প্রেমী নজরুল

আসমা খাতুন , বর্ধমান : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চাম এবং নিজ হাতে তৈরি মিষ্টি খাওয়াতে চান বঙ্গবন্ধু প্রেমী নজরুল ইসলাম খান। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের খন্ডঘোষ থানার পত্যন্ত আরাডাঙ্গা গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম খান বঙ্গবন্ধু মুজিবর রহমানকে ভালোবেসে তার দোকানের নাম রেখেছিলেন বঙ্গবন্ধু মিষ্টান্ন ভান্ডার। শুধু দোকানের নামকরণ করেই খান্ত হননি নজরুল সাহেব। বঙ্গবন্ধুর নামে নামকরণ করেন তার বড় ছেলের ,নাম রাখেন মুজিবর রহমান খান। সুদূর বাংলাদেশ ছাড়িয়ে ভারতবর্ষের বর্ধমান জেলার এমন একজন বঙ্গবন্ধু প্রেমী আছেন দেখে দুই দেশের বঙ্গবন্ধু প্রেমীরা অবাক। এক সময় বঙ্গবন্ধুর নামে মিষ্টির দোকনের নামকরন করার জন্য তাকে অনেক গঞ্জনা সহ্য করতে হয়েছে। দোকানের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম খান জাতির জনক বঙ্গবন্ধু সম্বন্ধে খুবই খোঁজখবর রাখেন ।তাকে যখন হত্যা করা হয়েছিল তখন তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন ।কয়েকদিন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলেন । বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি পছন্দ করেন । সুন্দর সুষ্ঠুভাবে দেশ চালানো ও উন্নততর বাংলাদেশ গঠন তাকে আনন্দিত করে । বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট গবেষক বাংলাদেশের ময়মনসিংহের জাহাঙ্গীর আলম সেই টানে খণ্ডঘোষের আরাডাঙ্গায় ছুটে আসেন। এই দোকানের খোঁজ খবর নিতে পূর্ব বর্ধমানের বিশিষ্ট সাংবাদিক তথা দক্ষিণ দামোদের প্রেস ক্লাবের সম্পাদক মোল্লা সফিকুল ইসলাম গবেষক জাহাঙ্গীর আলমকে বিশেষ ভাবে সাহায্য করেন । দোকানের মালিক নজরুল ইসলাম খানকে ফুলের তোড়া উত্তরীয় এবং একটি গাছ উপহার দেন। জাহাঙ্গীর আলম বঙ্গবন্ধু দোকানের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম খান কে নিয়ে গাছটি বঙ্গবন্ধুর নামে রোপন করেন। নজরুল ইসলাম খান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজ হাতে তৈরি মিষ্টি উপহার দিতে চান এবং খাওয়াতে চান । তিনি আকাঙ্খা প্রকাশ করেন এই উপলক্ষে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারলে নিজেকে গর্বিত মনে করবেন । বর্ধমান বিশ্ববিদ্যালয় বিশিষ্ট গবেষক জাহাঙ্গীর আলম বলেন আমরা নজরুল ইসলাম খানের আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করব এবং বাংলাদেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা এবং। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মিষ্টি খাওয়াতে পারলে তার জীবন সার্থক হবে বলে জানান বঙ্গবন্ধু প্রেমী নজরুল ইসলাম খান । দেশ কালের গন্ডি ছাড়িয়ে ভালোবাসা অক্ষয় অমর প্রমান করলেন ভারতের নজরুল।

    নতুন গতি

    News Publication