“আবিরা” অনুষ্ঠিত বর্ধমান শহরে এখান থেকে উদ্বৃত্ত অর্থ তুলে দেওয়া হয় অসুস্থ রঙ্গন কুড়ি বাবার হাতে

সেখ সামসুদ্দিন : দোল উপলক্ষ্যে নানা অনুষ্ঠান হয়ে থাকে সারা দেশের সঙ্গে পূর্ব বর্ধমান জেলা জুড়ে। তেমনি একটি অনুষ্ঠান “আবিরা” অনুষ্ঠিত হয়ে থাকে বর্ধমান শহরে। এইবার সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা বিশ্বনিথ বসু। টিম আবিরা’র তরফে সন্দীপন সরকার জানান সেখান থেকে উদ্বৃত্ত অর্থ তুলে দেওয়া হয় রঙ্গন কুড়ি নামে বছর ১০ এর এক শিশর বাবার হাতে। ছেলেটি ক্যান্সারে আক্রান্ত, চিকিৎসা চলছে কোলকাতায়, বাড়ি রথতলা উদয়পল্লীতে। এদিন আবিরা’র তরফে ২৫০০০ টাকা তুলে দেওয়া হয়। রঙ্গনের বাবা তরুণ কুড়ি এই আর্থিক সাহায্য পেয়ে জানান লক্ষাধিক টাকা খরচ হচ্ছে তার ছেলের চিকিৎসায়, এই সাহায্য সেখানে অনেকাংশে কাজে লাগবে।

    নতুন গতি

    News Publication