| |
|---|
লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : বর্ধমান শহরের কার্জন গেটে সেভ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি। বেপরোয়া ভাবে গাড়ি চালানোর পরিপ্রেক্ষিতে অসংখ্য প্রাণঘাতী ঘটনা ঘটে। ট্রাফিক আইন সম্পর্কে সম্যক না থাকার কারণে দুর্ঘটনার মত অবাঞ্ছিত ঘটনাগুলি ঘটে থাকে। আবার অনেকের এ বিষয়ে জানা থাকলেও আইন অমান্য করে গাড়ি চালান। এই বিষয়ের উপর রাজ্য পরিবহন দপ্তর কঠোরভাবে আইন প্রণয়ন করলেও কোনোভাবেই সামাল দেয়া যাচ্ছে না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে সেভ ড্রাইভ, সেভ লাইভ কর্মসূচি সম্মকভাবে রূপায়িত করার জন্য জোর দিয়েছেন। এই নির্দেশকে কার্যকরী করতে বর্ধমানের ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জির উদ্যোগে ও বর্ধমান সদর প্যায়ারা nutrition ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় বর্ধমান শহরের কার্জন গেটে সেভ ড্রাইভ, সেভ লাইফ এর বার্তায় একটি অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য বর্ধমান বাশির কাছে ট্রাফিক আইন মেনে চলার বার্তা পৌঁছে দেওয়া। ২৮ ডিসেম্বর এই অনুষ্ঠানে যোগদান নানান পেশার পথচলিত মানুষ ও বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা। পোশাকের মধ্যে লেখা থাকে সচেতনতার বার্তা। বর্ধমানের স্বেচ্ছাসেবী সংস্থাটির সম্পাদক প্রলয় মজুমদার জানান, ব্লগ করতে করতে কিংবা কানে হেডফোন লাগিয়ে গতি লংঘন করে বাইক চালাতে দেখা যায় তাদের সচেতনতার পাঠ দেয় কচিকাঁচারা। ট্রাফিক ও সি চিন্ময় ব্যানার্জি জানান, শীতকালে ঘন কুয়াশায় দুর্ঘটনায় রাতে ও মধ্য অবস্থায় গাড়ি চালানোর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


