ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো ২ জনের : বাবা ও ছেলে।

নূর আহমেদ, মেমারি, ৪ অক্টোবর : পূর্ব বর্ধমান, জামালপুর – স্থানীয় সূত্রের খবর বাসের সঙ্গে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর।আজ সন্ধে আনুমানিক ছটা নাগাদ জামালপুর থানার অন্তর্গত আঝাপুর মহামায়া কোল্ড স্টোরের সামনে ঘটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা,মৃত্যু হয় দুজনের জানা যাচ্ছে সম্পর্কে তারা বাবা ও ছেলে, বাবা ইসমাইল মন্ডল( আনুমানিক বয়স ৪৫ বছর) ছেলে আরশাদ মন্ডল (আনুমানিক বয়স ২০ বছর ), জানা যাচ্ছে মৃত ব্যক্তিদের বাড়ি মেমারি থানার অন্তর্গত মোহনপুর এলাকায়। মোটরসাইকেলটি মেমারি দিক থেকে জামালপুরে যাচ্ছিল উল্টো দিক থেকে জামালপুর থেকে মেমারির দিকে যাচ্ছিল একটি বাস, তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। খবর পেয়ে ছুটে আসে জামালপুর থানার অন্তর্গত আঝাপুর পুলিশ ফাঁড়ি পুলিশ, মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

    নতুন গতি

    News Publication