| |
|---|
শেখ সিরাজ : ১৭ জানুয়ারি শনিবার, শিয়ালদহের কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিনোদন সাহিত্য পত্রিকার উদ্যোগে পঞ্চবান কাব্য ঘরানার স্রষ্টা সম্পাদক সুশান্ত ঘোষের “কুমড়ো পটাশ “বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত করা হয়। অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কবি শেখ সিরাজ, আনন্দ প্রকাশনের কর্ণধার আনন্দ মন্ডল, বিশিষ্ট কবি , সাহিত্যিক সুশান্ত ঘোষ, বিশিষ্ট শিশু সাহিত্যিক বকুল বৈরাগী, বিশিষ্ট ছড়াকার ডঃ নির্মল করন, উপন্যাসিক তাপস সাহা, বিশিষ্ট কবি কমল দে শিকদার।
কবি সুকুমার রায় কে শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক কলকাতার বইমেলার শিশু কিশোর সংকলনটি “কুমড়ো পটাশ “বইটি মোরক উন্মোচন করেন এ দিনের সম্মানীয় অতিথিরা। এছাড়া এই দিন আয়োজিত অনুষ্ঠানে দেবদাস দত্তের “ফিরে এসো” শৈশব কাব্যগ্রন্থ, ধুবব্রত দত্তের” সূর্যের সাথে কিছু সময়” গল্পের বই ছাড়াও শিশু দেবরাজ “মেহতার দি ফানি” অ্যাডভেঞ্চার বইটিও আনুষ্ঠানিকভাবে প্রকাশিত করা হয়। অনুষ্ঠানে মোট ৫২ টি বই প্রকাশিত হয়। অনুষ্ঠানে বক্তব্য ও স্বরচিত কবিতা পাঠ করেন শেখ সিরাজ, সম্পাদক ও কবি সুশান্ত ঘোষ, বকুল বৈরাগী প্রমূখ। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, দিল্লি, পুনা থেকে প্রায় ৩৫০ জন কবি , সাহিত্যিক, ছড়াকার, সাংবাদিক উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালন করেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক সুশান্ত ঘোষ। এই অনুষ্ঠানটিকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।


