| |
|---|
জলপাইগুড়ি: রবিবার দুপুরে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার হন বিজেপির ধূপগুড়ির উত্তর পশ্চিম মণ্ডল সভাপতি মুকুল ঘোষ। অভিযোগ, রাজনৈতিক পরিচিতিকে কাজে লাগিয়ে ব্যবসায়ীকে হুমকি দেয় ওই নেতা। এমনকী ওই ব্যবসায়ীর কাছ থেকে তোলাবাজিও করে সে। বানারহাট থানার পুলিশের দ্বারস্থ হন ব্যবসায়ী। সোমবার আদালতে তোলা হয়।
রাজনৈতিক ষড়যন্ত্রে মুকুল ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে বলেই দাবি জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামীর।


