ডায়মন্ড হারবার খোর্দ্দ অঞ্চলে বুথ কর্মীদের নিয়ে আলোচনা সভা ব্লক সভাপতি মাহবুবার রহমান গায়েনের

ডায়মন্ড হারবার খোর্দ্দ অঞ্চলে বুথ কর্মীদের নিয়ে আলোচনা সভা ব্লক সভাপতি মাহবুবার রহমান গায়েনের

    বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার: সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শ্রী অভিষেক ব্যানার্জির নির্দেশে আজ ডায়মন্ড হারবার বিধানসভায় খোর্দ্দ অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আসন্ন নির্বাচন কে সামনে রেখে খোর্দ্দ পঞ্চোয়েত অফিসে সমস্ত বুথের কর্মীদের নিয়ে একটি আলোচনা সভা করলেন ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লক যুব সভাপতি ও বিশিষ্ট আইনজীবী মাহবুবার রহমান গায়েন মহাশয়। উপস্থিত ছিলেন খোর্দ্দ অঞ্চলের নব নিযুক্ত পর্যবেক্ষণ সাদ্দাম হোসেন লস্কর সহ অঞ্চলের সকল নেতৃত্বগণ। তার সাথে এখন থেকে সকল বুথ কর্মীদের হাতে দেওয়াল লিখনের জন্য চুন, রং ও ব্রাশ তুলে দেন। ব্লক সভাপতি মাহবুবার রহমান গায়েন বলেন, মাননীয়া রাজ্য সরকারের সহযোগিতায় সকলেই ডায়মন্ড হারবার ২ ব্লক সহ খোর্দ্দ অঞ্চলে প্রত্যেকটা বাড়ি সরকারের সকল প্রকল্পের আওতায় গ্রামের বয়স্ক মানুষেরা পেনশন পাচ্ছে, সাস্থ্য সাথী কার্ড পেয়েছেন, রাস্তা ঘাট ঢালাই করা, গ্রামে বিদুৎ পৌঁছেছে, রুপশ্রী, যুবশ্রী, কন্যাশ্রী এত কিছু উন্নয়নের পরেও কেনো আমরা বিজেপির কাছে মাথা নত করবো। তাহলে আমরা দলের হয়ে ঠিকমতো কাজ করতে পারি নাই, তাই আমাদের সকল বুথ কর্মীদের শপথ নিতে হবে দলের হয়ে উন্নয়নের প্রচার করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে বিজেপি কে রুখতে হবে বলে জানান তিনি।


     

    নতুন গতি

    News Publication