মালদায় বিধায়ক ভূপেন্দ্র নাথ হালদারের উদ্যোগে রক্তদান শিবির হয়ে গেল মঙ্গলবার

নতুন গতি নিউজ ডেস্ক, মালদা: রথযাত্রার পুণ্য লগ্নে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের রক্তের চাহিদা পূরণের লক্ষ্যে বিধায়ক ভূপেন্দ্র নাথ হালদারের উদ্যোগে রক্তদান শিবির হয়ে গেল মঙ্গলবার। সহযোগিতায় ছিল ভারত স্কাউটস অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখা ও আই. এম. এ। এদিন আই .এম এ. ভবনে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির।

    রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বিধায়ক ভূপেন্দ্র নাথ হালদার, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদার সম্পাদক নিরঞ্জন প্রামানিক প্রমূখ। মোট ২০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংকটময় মুহূর্তে রক্তদান করার জন্য সকলকে ধন্যবাদ জানান ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার আহ্বায়ক অনিল কুমার সাহা।

    নতুন গতি

    News Publication