| |
|---|
সেখ রিয়াজ উদ্দিন, বীরভূম: আন্তর্জাতিক বাংলা সাহিত্য ও সংস্কৃতি পর্ষদের আয়োজনায় আন্তর্জাতিক নারী দিবসে কবিতায় “বাসন্তী উৎসব”- নামে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয় পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির কোলকাতা জীবনানন্দ সভাঘরে। সংস্থার সভাপতি বুলবুলি ব্যানার্জী, সাধারণ সম্পাদক সুনীল চক্রবর্তী, উপদেষ্টা আশিষ সান্যাল ও আহ্বায়ক বেবি কারফরমাদের তত্ত্বাবধানে এক মনোজ্ঞ অনুষ্ঠানের রূপ ধারণ করে আজকের সভা। এদিনের কবি সভায় উপস্থিত ছিলেন কৃষ্ণা বসু, অরুন চক্রবর্তী, আশিষ সান্যাল,বরুন চক্রবর্তী,সাধন বারিক সহ সত্তর জন কবি। উল্লেখ্য বীরভূম জেলার খয়রাশোল ব্লকের ভাড্ডি গ্রামের ভূমিপুত্র, একদা পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর হাত থেকে চারণ কবি সম্মান প্রাপ্ত নারায়ন কর্মকার ও তার স্বরচিত গান, কবিতা আবৃত্তি করে শোনান।


