চর নবীন গঞ্জ জনকল্যাণ ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

নিজস্ব সাংবাদাতা : ২৭ শে ফেব্রুয়ারী,২০২৬ তারিখে চর নবীন গঞ্জ গ্রামবাসী বৃন্দের পক্ষ থেকে ও জন কল্যাণ ক্লাবের সদস্যদের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ইফতারীর অনুষ্ঠানটি চর নবীন গঞ্জ জামে মাসজিদের অনুষ্ঠিত হয়,আলহামদুলিল্লাহ।

    গ্রাম ও ভিন্ন গ্রাম থেকে আগত প্রায় ৪৫০ জন সিয়াম আদায়কারী এদিন উক্ত মাহফিলে ইফতারে শরীক হন তথা ইফতার করেন৷ ক্লাবের সদস্য আব্দুল্লাহ ডালটন আলমগীর মোল্লা,নজরুল ইসলাম মন্ডল,রফিকুল কারিগর, সোয়েব আখতার,রাজু সেখ, তারিক আজীজ মন্ডল (টকন),সাজাহান আনসারী প্রমূখ সহ ক্লাবের প্রায় ৫০ জন সদস্য সকলেই উক্ত অনুষ্ঠানটিকে সাফল্য মন্ডিত করতে বিশেষ ভূমিকা পালন করেন।

    প্রকাশ থাকে যে, ইফতারী করানোর ন্যায় এই মহতী কাজকে আঞ্জাম দিতে অর্থনৈতিক ভাবে ও সামাজিক ভাবে গ্রামের আপামর জনগন ব্যাপক ভাবে সহোযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন।মহান প্রভূর অশেষ কৃপায়, সকলের সম্মিলিত প্রচেষ্টা ও উদ্যোগ এদিনের ব্যাবস্থাপনাকে মাধুর্যতা ও সুসংহতির চরম মাত্রা এনে দিয়েছিল।

    নতুন গতি

    News Publication