মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা জনপ্রিয় কবিতা ‘আমার ঠিকানা’র ভিডিও অ্যালবাম পৌঁছে গেছে মানুষের হৃদয়

নতুন গতি নিউজ ডেস্ক: কোটি কোটি মানুষের মর্মবেদনা ভরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা জনপ্রিয় কবিতা ‘আমার ঠিকানা’র ভিডিও অ্যালবাম রীতিমতো ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে বাংলায়।

    জননেত্রীর এই কবিতার ভিডিও রাত পর্যন্ত হাজার হাজার দলীয় সমর্থক ও কর্মীরা সোশ্যাল সাইটে শেয়ার করেছেন। এক জেলা থেকে অন্য জেলায় হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে পড়া ‘আমার ঠিকানা’র জনপ্রিয়তা বেড়েই চলেছে।

    তৃণমূলনেত্রীর এক অনুরাগী বাচিক শিল্পীর কণ্ঠে অ্যালবামের কবিতার কথাগুলি আরও হৃদয়গ্রাহী হয়ে উঠেছে। বাংলার মুখ্যমন্ত্রীর লেখা শব্দ তরঙ্গের সঙ্গে ছবির কোলাজে ফুটে উঠেছে জনসমুদ্রে ভরা জনসভা ও সবুজ শস্যক্ষেত। রয়েছে হিমালয় শিখরও। শব্দচয়নে নেত্রী যে প্রতিটি মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছেন তা কবিতার ছত্রে ছত্রে ফুটে উঠেছে।

    নতুন গতি

    News Publication