| |
|---|
সেখ আব্দুল আজিম : কোর্টের নির্দেশে হুগলির ডানকুনিতে JCB দিয়ে ভেঙে ফেলা হবে ১৪৯টি খাটাল। খাটালের বর্জ্য পদার্থ খালে পড়ে খাল বুঝে যাচ্ছিলো জল নিকাশির যন্ত্রনায় ভুগছিল ডানকুনিবাসী অবশেষে কোর্টের নির্দেশে ভাঙ্গা হচ্ছে ডানকুনির অবৈধ খাটাল। এই দিন সকাল থেকে চন্দননগর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী উপস্থিত ছিলেন এই উচ্ছেদ অভিযানে। উপস্থিত ছিলেন ডানকুনি থানার IC সান্তনু সরকার সহ ডানকুনি পৌরসভার চেয়ারম্যান হাসিনা সাবনাম ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা। ডানকুনির চেয়ারম্যান হাসিনা সাবনাম বলেন আমরা অনেক বার অবৈধ খাটাল মালিক দের পৌরসভার পক্ষ থেকে নোটিশ পাঠিয়েছি। খাটাল মালিকদের ফেলা আবর্জনা ডানকুনির খাল কে অবরুদ্ধ করে দিচ্ছিলো অবশেষে কোর্টের নির্দেশে উচ্ছেন ভেঙ্গে ফেলা হচ্ছে অবৈধ খাটাল গুলো। তিনি জানান মহামান্য আদালত নির্দেশ দিয়েছেন ৪ সপ্তাহের মধ্যে ১৪৯ টি অবৈধ খাটাল উচ্ছেদ করার জন্যে।
যদিও খাটাল মালিকদের জন্যে কোনো বিকল্প ব্যাবস্থা করা হয়নি যেহুতু কোর্টের নির্দেশে এই উচ্ছেদ তাই এই পুনর্বাসনের ব্যাবস্থা পৌরসভার পক্ষে করা সম্ভব নয়।


