ধনিয়াখালি বোসোতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

নিজস্ব সংবাদদাতা : ২২শে ফেব্রুয়ারি রবিবার বোসো ফটকগড়ায় ব্যবসায়ী ও গ্রামবাসীর উদ্যোগে ধনিয়াখালীর বোসো গ্রহরাজ ক্লাবের বাৎসরিক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রহরাজ যাত্রা সমাজ কর্তৃক ভৈরব গঙ্গোপাধ্যায় রচিত মা-মাটি মানুষ যাত্রা পালাটি খুবই সাফল্যের সাথে মঞ্চস্থ হলো। এই যাত্রাপালায় বিভিন্ন চরিত্রে সুন্দর সুনিপুণ ভাবে অভিনয় করে প্রশংসা অর্জন করেন যথাক্রমে অলোক চক্রবর্তী, বিদ্যুৎ মালিক, মানিক চন্দ্র দাস, লক্ষীকান্ত পন্ডিত, নিবেদিতা, আলপনা, শক্তিপদ দে সহ আরো অনেকে। স্বস্তিকদের উদ্বোধনী সংগীতের মাধ্যমে অনুষ্ঠান সূচিত হয়। এছাড়া *প্রখ্যাত সংগীতশিল্পী তিনকড়ি দাস* একাধিক সংগীত পরিবেশন করে দর্শক শ্রোতাদের মনোরঞ্জন করেন। তবলা সংগত করেন ব্রজ গোপাল সরখেল ও অসীম মুখার্জি। রিয়া ও দেবযানি নৃত্য পরিবেশন করেও সকলকে মুগ্ধ করে।

    বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন ধনিয়াখালি বিধানসভার *বিধায়িকা অসীমা পাত্র*, বিশিষ্ট ডাক্তার প্রকাশ চন্দ্র বাগ, বিশিষ্ট সাংবাদিক ও *কবি শেখ সিরাজ*, ধনিয়াখালি ব্লক যাত্রা ও লোকসংস্কৃতি এবং বইমেলা উৎসব কমিটির সম্পাদক পার্থ দাস, যুগ্ম সম্পাদক ভোলানাথ ব্যানার্জি, তনুশ্রী দাস, অমল কুমার সরখেল প্রমূখ। অনুষ্ঠানে সাংবাদিক ও _কবি শেখ সিরাজ_ ছাড়াও ডাক্তার প্রকাশ চন্দ্র বাগ, পার্থ দাস, তনুশ্রী দাস, ভোলানাথ ব্যানার্জি, অমল কুমার সরখেল সহ আরো বিশিষ্ট গুণীজনদের সংবর্ধিত করা হয়। ২৩ ফেব্রুয়ারি সোমবার রাত্রি ৮ঃ০০ ঘটিকায় সোমসপুর গুডলাক নাট্য সমাজ কর্তৃক পালকি ভাঙা বউ”যাত্রা পালাটি মঞ্চস্থ হবে। ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিশিষ্ট শিল্পী সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অর্কেস্ট্রা পরিবেশন ছাড়াও রাত্রি বারোটা থেকে সাঁওতালি মিউজিক হাঙ্গামার মনোজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিশিষ্ট অভিনেতা ও বাচিক শিল্পী অলোক চক্রবর্তী ও বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎ মালিকের পরিকল্পনা ও পরিচালনায় অনুষ্ঠানগুলো সম্পন্ন হয়। এই অনুষ্ঠান গুলিকে ঘিরে এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

    নতুন গতি

    News Publication