| |
|---|
নিজস্ব সংবাদদাতা : দুর্গাপূজা উপলক্ষে ঝাপান ডাঙ্গায় বিনামূল্যে নতুন বস্ত্র প্রদান। বর্ধমান হাওড়া কর্ড লাইনে ঝাপান ডাঙ্গায় ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হলো বিনামূল্যে নতুন বস্ত্র প্রদান অনুষ্ঠান। পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের আবুজহাটি ১ নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রাম পঞ্চায়েত প্রধান রমজান শা জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহমুদ খানের
তত্ত্বাবধানে জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি মহাশয়ের বিধায়ক তহবিল ও আবুজহাটি ১ নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এদিন সাত শতাধিক মানুষের হাতে দুর্গাপূজা উপলক্ষে নতুন বস্ত্র উপহারস্বরূপ তুলে দেওয়া হয়। এদিন ঝাপানডাঙ্গা বাজারে নতুন বস্ত্র প্রদান অনুষ্ঠানটি বর্ণময় হয়ে ওঠে। দুর্গাপূজায় নতুন বস্ত্র উপহারস্বরূপ পাওয়ায় শত শত মানুষ গ্রাম পঞ্চায়েত প্রধান রমজান শা এর প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এদিনের বস্ত্র প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবুজহাটি ১নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ কুমার ঘোষ, গ্রাম পঞ্চায়েত প্রধান রমজান শা, আবুজহাটি ১ আইএনটিটিইউসি এর সভাপতি আজাহার মোল্লা, আবু ঝহাটি ১নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা শহিদুল শেখ সহ অন্যান্যরা।


