লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় কলকাতা পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ইডির

দেবজিৎ মুখার্জি, কলকাতা: “লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থার কম্পিউটারে ডাউনলোড করা ১৬টি ফাইল নিয়ে ইডি আধিকারিকদের হয়রানি করছে কলকাতা পুলিশ” বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে রক্ষাকবচের আবেদন করেন ইডি আধিকারিকরা।

     

    ইডির দাবি, ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ কোম্পানির কম্পিউটারে ডাউনলোড করা ১৬টি ফাইল নিয়ে ইডি আধিকারিকদের হয়রানি করছে কলকাতা পুলিশ। বারবার চিঠি দিচ্ছে তারা। ইডির অফিসারদের রক্ষাকবচ দেওয়ার আর্জিতে নতুন করে আবেদন করার অনুমতি চায় ইডি। নতুন আবেদন করে মামলা করার অনুমতি দেন বিচারপতি সিনহা। আজই মামলার শুনানির সম্ভাবনা।

    নতুন গতি

    News Publication