করুণাময়ীর বস্তিতে সন্ধ্যেবেলা হাজির ফিডিং ইন্ডিয়া কলকাতার সেচ্ছাসেবীরা,খাওয়ালেন জনা বিশেক দুঃস্থদের পনির ,চিকে্ন‌, চাটনি সহ ভাত


মিজা্নুল কবির ,১২ই এপ্রিল, কলকাতা ঃ আবার ফিডিং ইন্ডিয়া কলকাতা। করুণাময়ীর বস্তিতে সন্ধ্যেবেলা হাজির খাবার নিয়ে ফিডিং ইন্ডিয়া কলকাতার দুই সেচ্ছাসেবী অনামিকা শর্মা এবং ইয়োগেশ শর্মা । নিজ হাতে খাবার বেড়ে দিলেন জনা কুড়ি মানুষের মধ্যে।

    মেনুর মধ্যে ছিল ভাত,ডাল,সব্জী,চিকেন,পনির,চাটনি থেকে স্যালাড ।
    ঘটনার সুত্রপাত বিকেলবেলা সাহা ইন্সটিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স থেকে ফোন করে জানানো হলো লাঞ্চের পরে কিছু খাবার বেছে আছে । তড়িঘড়ি বেরিয়ে পড়লেন ফিডিং ইন্ডিয়া কলকাতার সেচ্ছাসেবীরা সংগ্রহের তাগিদে।

    খাবার সংগ্রহের সময় সাহা ইন্সটিটিউট অফ ফিজিক্সে সেচ্ছাসেবীরা

    হোয়াটসেপে যখন চারিদিকে ভুয়ো খবর ছড়াছড়ি নিয়ে ব্যাস্ত দেশবাসি। ঠিক তখনি হোয়াটসেপকেই দুঃস্থ মানুষের কাছে খাবার পৌছে দেবার যোগাযোগের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন ফিডিং ইন্ডিয়া কলকাতার সেচ্ছাসেবীরা।
    ঘন্টা দুয়েকের মধ্যেই গরম খাবার খাইয়ে দিয়ে শহরের ভীড়ে মিশে গেলেন তারা অন্য ফোনের অপেক্ষায়।