SIRBN এর তরফে রাজনগরে বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির

 

     

     

    খান আরশাদ, বীরভূম:

    SIRBN এর তরফে রাজনগরে রবিবার একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হল। SIRBN এর IPS কমান্ডান্ট তৌসিফ আলী আজহারের উদ্যোগে এবং উপহার ওয়েলফেয়ার সোসাইটি নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় এই শিবির আয়োজিত হল। রাজনগরের গাংমুড়ি-জয়পুর অঞ্চলের আলিগড়ে SIRBN এর দপ্তরে এই শিবিরের আয়োজন করা হয়।
    এলাকায় বহু দরিদ্র মানুষ রয়েছেন যারা অর্থের অভাবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন না। ফলে অনেক সময় তাদের বড়সড় শারীরিক সমস্যায় ভুগতে হয়। এলাকাবাসীদের এই সমস্যার কথা ভেবে SIRBN এর পক্ষ থেকে পরিষেবা প্রদানের উদ্যোগ নেওয়া হয় এবং বিনামূল্যে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় রবিবার।
    শিবিরে এলাকার প্রায় ২০০ জন মানুষ বিনামূল্যে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করান।
    এই শিবিরে উপস্থিত চিকিৎসক জিষ্ণু ভট্টাচার্য, মনোবিদ প্রিয়নীল পাল ও স্বাস্থ্যকর্মীরা এলাকাবাসী সহ SIRBN এর স্টাফদের চক্ষু পরীক্ষা, ব্লাড প্রেসার ও সুগার পরীক্ষা করে পরিষেবা প্রদান করেন। পাশাপাশি মানসিক স্বাস্থ্য সংক্রান্ত কাউন্সিলিং করা হয়। বিনামূল্যে এই ধরনের স্বাস্থ্য শিবিরের আয়োজন করায় উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা।

     

    নতুন গতি

    News Publication