| |
|---|
শেখ সিরাজ : পূর্ব বর্ধমান জেলার মণিরামবাটী গ্রামে অনুষ্ঠিত হলো মনিরামবাটী অন্নপূর্ণা বান্ধব সমিতির পরিচালনায় ৭৭ তম অন্নপূর্ণা পুজা উপলক্ষে ৭ই এপ্রিল ২০২৫ সোমবার বিকেলে অনুষ্ঠিত হল ১৬তম সাহিত্য সভা এবং সাহিত্য পত্রিকা অন্নদা ৩৬ তম আত্মপ্রকাশ। এই সাহিত্য সভায় উপস্থিত ছিলেন বর্ষিয়ান কবি সতীরঞ্জন আদক, বিজন দাস, বিদ্যুৎ ভৌমিক, কৃষ্ণবন্ধু বন্দ্যোপাধ্যায়, অরুণ কুমার মান্না, অচিন্ত বন্দ্যোপাধ্যায়, অন্নদা পত্রিকার সম্পাদক কাশীনাথ মোদক, রাজু শর্মা, কুশল মোদক, এবং অমিতাভ ঘোষ,অনিলকুমার ভান্ডারী, ডাঃ শুকদের ঘোষ, অশোক কুমার দাস, শেখ গোলাম মাবুদ প্রমুখ। অন্নদা পত্রিকা আনুষ্ঠানিক প্রকাশ করেন অঞ্জলি দাস, তমালি ব্যানার্জী, দিপ্তী চক্রবর্তী, পায়েল সাধুখাঁ, সুচন্দ্রা অধিকারী। প্রবীন প্রবন্ধকার সুধীর উপাধ্যায়ের প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। কবিদের স্বরচিত কবিতা পাঠে সুধী দর্শক বৃন্দ আপ্লুত হয়ে পড়েন। এই অনুষ্ঠানে বিভিন্ন শিল্পী সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অরুণকুমার মান্না ও সুচন্দ্রা অধিকারী। সবাইকে ধন্যবাদ ঞ্জাপন করেন এই অনুষ্ঠানের ব্যবস্থাপক জগদীশ অধিকারী, এই অনুষ্ঠানের শেষে ছিল লোকনাথ বসু রচিত ও সম্পাদিত অন্যরূপে অন্নপূর্ণা। পরিচালনায় ছিলেন পিনাকী বসু ও সম্প্রদায়। রাতে অনুষ্ঠিত হল ছোটদের কবিতা পাঠ, শঙ্খবাজানো, বাতি জালানো, এবং মিউজিক্যাল চেয়ার। এই অনুষ্ঠানটি পরিচালনায় ও ব্যবস্থাপনায় ছিলেন শুভাশিস অধিকারী, কুশল মোদক, তিলক শর্মা, সুচন্দ্রা অধিকারী, অলোক কুমার দাস, ইন্দ্রজিৎ রায়।


