জহর সিংয়ের ৬২ তম জন্মদিন পালন । ‌

সেখ আজফার হোসেন, বাঁকুড়া – শুক্রবার বাঁকুড়া রবীন্দ্রভবনে জহর সিংয়ের ৬২ তম জন্মদিনটি পালিত হয়। অনুষ্ঠানটির আয়োজন করে জহর সিং স্মৃতি রক্ষা কমিটি অনন্য জহর। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে অনুষ্ঠানটির উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও অনন্য জহরের সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাঁদের বক্তব্যের মধ্য দিয়ে জহর সিংয়ের ছাত্র রাজনীতি, সমাজসেবা ও জনসংযোগের কথা তুলে ধরেন। এছাড়াও এদিনের অনুষ্ঠানে বিভিন্ন শিল্পি তাঁদের কবিতা আবৃত্তি ও সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটিকে মনমুগ্ধকর করে তোলেন। এদিনের অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসে উপস্থিত ছিলেন কয়েক শত অনুরাগী ও সহপাঠী।

    নতুন গতি

    News Publication