খাঁড়ো ফুটবল মাঠে অ্যাথলেটিক ও ক্রিকেট প্রশিক্ষণের অনুশীলন শুরু

সেখ সামসুদ্দিন, ১৬ ফেব্রুয়ারিঃ দক্ষিণ মেমারি খাঁড়ো যুবক সংঘের ফুটবল মাঠে আজ থেকে শুরু হল অ্যাথলেটিক ও ক্রিকেট প্রশিক্ষণের অনুশীলন, যার অনুষ্ঠানিক উদ্বোধন হবে ১১ মার্চ ২০২৬। আজ মাঠে উপস্থিত ছিলেন আইএসপিএল ক্রিকেটের সেরা খেলোয়াড় সাগর আলী, মেমারি থানার ডিআইবি অফিসার যিনি বাংলাদলের প্রাক্তন ক্রিকেট খেলোয়াড় ফখরুদ্দিন সাজ্জাদ, ফুটবল কোচ প্রমোদ ভট্টাচার্য্য, ক্রিকেট কোচ অলোক বৈরাগী, সহযোগী কোচ প্রশান্ত চ্যাটার্জী, অ্যাথলেটিক কোচ রঞ্জনবাগ, সনাতন হেমব্রম, ক্যারাটে অনুশীলন কোচ মিঠু ভাদুড়ি, মেমারি পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ ইউসুফ, খাঁড়ো যুবক সংঘের সেখ সবুর উদ্দিন, টিপু সুলতান, সেখ খলিল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। শেখ সবুর উদ্দিন জানান বর্তমানে উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাছে। এই সময়ে অনুশীলন শুরু করা হলেও উচ্চমাধ্যমিক পরীক্ষা মিটে গেলে ১১ মার্চ ফাইনাল উদ্বোধন করা হবে এই সমস্ত অনুশীলনগুলি। এখান থেকে ফুটবলে যেমন বাংলায় ছাপ ফেলতে পেরেছেন সেরকম ভাবেই ক্রিকেট ও অ্যাথলেটিক্সেও গ্রাম বাংলার ছেলেমেয়েদের প্রথম সারিতে স্থান দেওয়ার উপযুক্ত প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছেন।

    নতুন গতি

    News Publication