| |
|---|
নূর আহমেদ,মেমারি ২৪ ফেব্রুয়ারি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ‘জিরো পয়েন্ট সাহিত্য আড্ডা’-র উদ্যোগে ও ‘আবৃত্তির পাঠশালা’-র সহযোগিতায় রবিবার সারাদিনব্যপী মেমারি-১ নং ব্লক কার্যালয়ের সেমিনার হলে অনুষ্ঠিত হয় ‘কবিতা উৎসব’। উদ্বোধন করে দুই বাংলার জনপ্রিয় কবি আরণ্যক বসু, সঙ্গে উপস্থিত ছিলেন কবি অশোক মুখোপাধ্যায়, কবি মিঠু বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট সমাজ সেবী ও বাচিক শিল্পী মাধব ঘোষ। অনুষ্ঠানে উদ্বোধনী আবৃত্তি পাঠ করেন বিশঙ্ক দাশ শর্মা। এছাড়াও উপস্থিত ছিলে পূর্ব বর্ধমান জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী। স্বরচিত কবিতা পাঠে বিভিন্ন জেলা থেকে ৬০ জন কবি অংশগ্রহণ করেন প্রথম পর্বের অনুষ্ঠানে। দ্বিতীয় পর্বে আবৃত্তি, সংগীত, নৃত্য ও শ্রুতিনাটকের মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। কবিতা উৎসব কমিটির কার্যনির্বাহী সভাপতি শ্যামল মজুমদার বলেন, আমাদের লক্ষ্য মাতৃভাষার মাধ্যমে বর্তমান সামাজিক পরিস্থিতিতে সুস্থ সাহিত্য সংস্কৃতির প্রচার ও প্রসার।


