| |
|---|
লুতুব আলি, নতুন গতি: কলকাতায় বাংলা ভাষা উৎসবের উদ্বোধনে মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। কলকাতার রামমোহন লাইব্রেরী হলে স্বেচ্ছাসেবী সংস্থা স্বজন আয়োজিত বাংলা ভাষা উৎসবের উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। ২৩ ফেব্রুয়ারি এই অনুষ্ঠানের সূচনা লগ্নে চারা গাছের গোড়ায় জল ঢেলে অনুষ্ঠানের নান্দনিক পর্ব শুরু হয়। স্বাগত ভাষণ দেন স্বেচ্ছাসেবী সংস্থা স্বজনের সম্পাদক চন্দ্রনাথ বসু। এই উৎসবের উদ্বোধন করে ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো বলেন, বাংলা ভাষা, বাঙালির প্রাণের ভাষা। এই ভাষাকে আন্তরিকভাবে ভালবাসতে হবে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সম্প্রীতির বার্তা দিতে মন্ত্রিস শ্রীকান্ত মাহাতো শিক্ষক ও কবি শেখ মনির উদ্দিন এর হাতে রৌপ্য রাখি বেঁধে দেন। চন্দ্রনাথ বসু বলেন, বাংলাতে থাকুন, জল, বাতাস গ্রহণ করুন, বাংলা ভাষাকে ভালবাসুন। এদিন ২১ জন বঙ্গ ললনাকে সম্মানিত করেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংস্থা স্বজনের চেয়ারম্যান ডাক্তার সিরাজুল ইসলাম ঢালী, সভাপতি জলি সরকার, বরুণ চক্রবর্তী, রঞ্জনা গুহ, আমার সঙ্গীতা বসু রায়, অজয় ভট্টাচার্য, ডা: অনির্বাণ কুন্ডু, প্রাক্তন অধ্যক্ষ সুশীল কুমার বর্মন, অধ্যাপক ডক্টর কল্লোল বন্দ্যোপাধ্যায়, অধ্যাপিকা মৌমিতা সরকার, প্রণতি ভট্টাচার্য, তমা কর্মকার, টুম্পা রায়চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে সকলকে বরণ করেন পৌলভি মিশ্র, মনীষা মজুমদার।


