পশ্চিম মেদিনীপুর মেরিনার্সের উদ‍্যোগে মারাদোনা স্মরণ

নিজস্ব প্রতিবেদক: সদ‍্য প্রয়াত হয়েছেন কিংবদন্তি ফুটবলার দিযেগো আর্মন্দ মারাদনা। গোটা বিশ্বের সাথে পশ্চিম মেদিনীপুর মেরিনার্স ও শোকাহত এবং মর্মাহত । শনিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের মীরবাজারে একটি ঘরোয়া স্মরণ সভা এবং শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের মধ্যে দিয়ে মেদিনীপুর মেরিনার্সের পক্ষ থেকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করা হলো কিংবদন্তি ফুটবলারকে। উপস্থিত ছিলেন মেদিনীপুর মেরিনার্সের সভাপতি আশীষ কুমার মন্ডল যুগ্ম সম্পাদক অভ্ৰজ্যোতি নাগ ,সুরজিৎ পিরি, কোষাধ্যক্ষ রাজেশ দত্ত, সৌভিক দত্ত, সোমজিৎ মাইতি, অভিষেক দাস রাজকুমার চক্রবর্তীসহ অন্যান্য সদস্য বৃন্দ।

     

    নীরবতা পালন,প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন এবং মোমবাতি প্রজ্বলনের মধ্যে দিয়ে কিংবদন্তি ফুটবলারকে শ্রদ্ধা জানানো হয। পাশাপাশি আলোচনার মধ্য দিয়ে মারাদোনার ফুটবল জীবনের নানা দিক তুলে ধরেন উপস্থিত ফুটবলপ্রেমী বিশিষ্ট জনেরা।

    নতুন গতি

    News Publication