মেদিনীপুরে জন্মদিবসে শহীদ ভগৎ সিং স্মরণ

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: মঙ্গলবার সকালে মেদিনীপুর শহরের পঞ্চুর চকে ভগৎ সিং ফাউন্ডেশনের উদ্যোগে শ্রদ্ধার সঙ্গে পালিত হলো বীর বিপ্লবী “শহীদ-ই-আজম” ভগৎ সিং-এর জন্মদিন। ভগৎ সিং এর প্রতিকৃতি তে মাল‍্যদান, পুষ্পার্ঘ্য অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে দিনটি পালিত হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত থেকে মাল‍্যদান করেন সমাজকর্মী কুন্দন গোপ, বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুদীপ চৌধুরী, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া,শিক্ষক প্রদীপ সিংহ মহাপাত্র, সমাজকর্মী মানস প্রামাণিক,সুব্রত চক্রবর্তী, পিনাকী পাল, সুরজিৎ সরকার, সুনীল যাদব সহ অন্যান্যরা​। এদিনের কর্মসূচি সঞ্চালনা করেন শিক্ষক সুদীপ কুমার খাঁড়া।উল্লেখ্য ভগৎ সিং ১৯০৭ সালের ২৮শে সেপ্টেম্বর (মতান্তরে ২৭ শে সেপ্টেম্বর) পরাধীন ভারতের অবিভক্ত পাঞ্জাবে জন্মগ্রহণ করেন।

    নতুন গতি

    News Publication