মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য জনসংযোগ করলেন সাইকেলে

সেখ সামসুদ্দিন : ১৬ জানুয়ারি মেমারি ১ ব্লকের আমাদপুর অঞ্চলের মানুষ দেখল বিস্ময়কর দৃশ‍্য। সাইকেল চালিয়ে ঘুরছেন ৭৫এর বৃদ্ধ না যুবক। মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য আমাদপুর অঞ্চলের বুড়িয়া ও গাঙ্গুর গ্রাম সাইকেলে ঘুরে পরিদর্শন করেন এবং এলাকার মানুষদের সাথে কথা বলেন। মানুষের পাশে মানুষের সাথে মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য জনসংযোগ করলেন চারচাকা ছেড়ে দু’চাকার সাইকেলে সওয়ার হয়ে।

    নতুন গতি

    News Publication