মেমারি জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুমে ৭৫তম প্রজান্ত্র দিবস উদযাপন করা হয়।

নিজস্ব সংবাদদাতা : আজ মেমারি জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুমে ৭৫তম প্রজান্ত্র দিবস উদযাপন করা হয়। বিশিষ্ট লেখক ও ইতিহাসবিদ জনাব হাফেয গোলাম আহমাদ মোর্তজা রহ. প্রতিষ্ঠিত পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া মদীনাতুল উলূম মেমারি ক্যাম্পাসে ভারতের ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে সকাল আটটায় জাতীয় পতাকা উন্মোচন করা হয়। পতাকা উন্মোচন করেন মেমারি জামিয়ার একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান জনাব মুফতি তালেবুল্লাহ্ কাসেমী। এদিন প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ছাত্ররা বিষয়ভিত্তিক বক্তব্য, আবৃত্তি, দেশাত্মবোধক সংগীত, ক্যুইজ ইত্যাদিতে অংশগ্রহণ করে।

    নতুন গতি

    News Publication