মেমারিতে নেশার জিনিস না পেয়ে ছেলের হাতে মা খুন

নুর আহমেদ : নেশার জিনিস না পেয়ে ছেলের হাতে মা খুন। ঘটনাটি ঘটেছে আজ ভোর ৫ টা নাগাদ। মেমারি থানার মণডল গ্রামের পূর্ব পাড়াতে। ধৃত ছেলে তাপস সরকার (২৬) কে মেমারি থানার পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। মৃত মায়ের নাম বন্দনা সরকার (৫৫ ) মৃতদেহ আজ বেলাই বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। বাবার নাম গোপাল সরকার, বাড়িটি পুলিশ শিল করে দিয়েছে। এই ঘটনাই মণডল গ্রামে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।

    নতুন গতি

    News Publication