| |
|---|
খান আরশাদ, বীরভূম:
ব্যাঙ্গালোরে অস্বাভাবিক মৃত্যু হল রাজনগরের পরিযায়ী শ্রমিকের। বীরভূমের রাজনগরের খাসবাজার গ্রামের রতন বাগদি স্ত্রী সহ অন্যান্যদের সাথে ব্যাঙ্গালোরে একটি কোম্পানিতে কাজ করতেন। মৃতের স্ত্রী সুস্মিতা বাগদি জানিয়েছেন মঙ্গলবার বিকেল থেকে রতন বাগদি নিখোঁজ ছিলেন। পরদিন ওখানেই একটি জঙ্গলের মধ্যে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পাওয়া যায়। এরপর পুলিশ সেখান থেকে দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের পর বৃহস্পতিবার সকালে দেহ রাজনগরের গ্রামের বাড়িতে পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।


