বিক্ষোভ পথ অবরোধে উত্তাল কেশপুরের মুগবাসান

নিজস্ব সংবাদদাতা :কেশপুরের বিধায়ক তথা মন্ত্রী শিউলি সাহা রবিবার মুগবসান গ্রাম পঞ্চায়েতের অধীন কেওটপাড়া শীতলা মন্দিরে পূজা দিয়ে শুরু করে দিদির দুত কর্মসূচি।

    এদিকে মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে পথ অবরোধ শুরু করলো মুখবাসান এর যুব তৃণমূল কংগ্রেস কর্মী ও সাধারণ মানুষজন তাদের বক্তব্য কত বন্যার সময় চারজন মন্ত্রী মুগবসান গ্রামে এসে বন্যায় বিধ্বস্ত বাড়িঘর গুলো পরিদর্শন করে গেলেও আজ পর্যন্ত একটা বাড়িও কেউ পায়নি।

    তাদের আরো দাবি, তারা ভোট দিয়ে মন্ত্রীকে জেতালেও তাদের পাড়ায় কখনোই আসেন না। আজকে হক্কানিয়া আস্তানায় আসলেও তার গ্রামের মানুষের সাথে দেখা করারও সময় হয়নি মন্ত্রী শিউলি সাহার! মন্ত্রীর সাথে দেখা করতে গেলেও পঞ্চায়েত অফিসে ঢুকতে দেয়নি এমনই অভিযোগ তাদের। স্থানীয় তৃণমূল নেতা শেখ আক্কাস আলী জানান ৯ কোটি টাকার জল প্রকল্প শুরু হলেও তা স্থানীয় মানুষ এখনো জল পায়নি।

    নতুন গতি

    News Publication