আলো ট্রাস্টের পক্ষ থেকে আম্ফান বিধ্বস্ত সুন্দরবনে ত্রাণ বিতরণ

সেখ মহম্মদ ইমরান,কুলতলী, দক্ষিণ ২৪ পরগণা
আমফানে ক্ষতিগ্রস্ত সুন্দরবনের পাশে দাঁড়ালো আলো ট্রাস্ট।কোলকাতা কেন্দ্রীক ও দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলায় কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন আলো ট্রাস্টের পক্ষ থেকে আজ শুক্রবার সুন্দরবন এলাকার দক্ষিণ ২৪ পরগণা জেলার অন্তর্গত কুলতলী ব্লকের বৈকুন্ঠপুর গ্রামের ৫০ টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হলো।

    ত্রাণ হিসেবে শুকনো খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। ত্রাণ সামগ্রী হিসেবে দেওয়া হয় চিড়া, মুড়ি, বাতাসা, সয়াবিন, সিমুই, বিস্কুট, গায়ে মাখা সাবান, কাপড় কাচা সাবান, কোলগেট, ধূপ, দেশলাই ও মাস্কসহ অন্যান্য সামগ্রী। ত্রাণসামগ্রী বিতরণ শুরুর আগে শহীদ ভারতীয় সেনা জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়। পাশাপাশি করোনা আবহে স্বাস্থ্য সচেতনতার বার্তা দেওয়া হয়।

    উপস্থিত ছিলেন আলো ট্রাস্টের চেয়ারম্যান কমল কৃষ্ণ কুইলা, সমাজসেবী হরিপদ কুইলা, বীনাপাণি কুইলা, নমিতা কুইলা ও সুব্রত দাস।
    সমস্ত শুভানুধ্যায়ীদের সহযোগিতায় আগামীদিনে সুন্দরবনে তাঁদের সংগঠনের উদ্যোগে আরও ত্রাণ সামগ্রী বিতরণের পরিকল্পনা রয়েছে বলে জানান আলো ট্রাস্টের চেয়ারম্যান কমল কৃষ্ণ কুইলা।পাশাপাশি কমলবাবু আরও জানান,এই গ্রামের পঞ্চাশটির টির বেশি শিশুর হাতে আগামীদিনে আলো ট্রাস্টের পক্ষ থেকে শিক্ষা সামগ্রী তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

    নতুন গতি

    News Publication