তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক আলোচনা সভা ও সদস্যপদ নবীকরণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, নতুন গতি, মেদিনীপুর :পুরসভা নির্বাচনকে পাখির চোখ করে সাংগঠনিক শক্তিবৃদ্ধির লক্ষ্যে এগিয়ে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি তথা বেলদা চক্রের বীরবরপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অনিমেষ দে। সোমবার ঘাটাল 2 নম্বর ওয়ার্ডে দলীয় কার্যালয়ে আসন্ন পুরসভা নির্বাচনে শিক্ষক সংগঠনের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে শিক্ষকদের জড়িয়ে সাধারণ মানুষের পাশে থাকার ও সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধার কথা সাধারণ মানুষকে বোঝানোর আহ্বান করেন শিক্ষক নেতা অনিমেষ দে। এছাড়াও শিক্ষকদের সুবিধা অসুবিধা ও অন্যান্য বিষয়ে যেন চক্র কনভেনর, সভাপতি ও নেতৃত্বরা পাশে থাকেন তার অনুরোধও করেন তিনি। উপস্থিত ছিলেন কাউন্সিলর উদয় সিংহ রায়, নাড়াজোল ১ চক্রের সম্পাদক সেবক রঞ্জন মাইতি, শিক্ষক নেতৃত্ব জগদীশ কর্মকার, শিক্ষক নেতৃত্ব কৌস্তভ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দ।

    ঘাটাল মহকুমায় সাংগঠনিক আলোচনা সভা

    কেশপুর-১ চক্রের ৪নং গোলার অঞ্চলে পশ্চিম বঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির নতুন সদস্যপদ ও সদস্য নবীকরণ কর্মসূচি হয়। শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থেকে সদস্যপদ নবীকরন করেছেন বলে জানিয়েছেন কেশপুর -১ চক্রের আহ্বায়ক সেখ মোকাররম। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি অনিমেষ দে, গোলার গ্রাম পঞ্চায়েত প্রধান হাবিবা বেগম, সহ অন্যান্য শিক্ষক নেতৃত্ব বৃন্দ।

    ঝাঁকরা চক্রে অনিমেষ দে’ কে সম্বর্ধনা প্রদান

    এছাড়াও এদিন ঝাঁকরা চক্র শাখা কার্যালয়ে জেলা সভাপতি অনিমেষ দে’র উপস্থিতিতে ঝাঁকরা চক্রের শিক্ষক নেতৃত্ব ও অন্যান্য শিক্ষকদের নিয়ে সাংগঠনিক আলোচনা হয়। উপস্থিত ছিলেন চক্র কনভেনর মৃনাল কান্তি ঘোষ সহ অন্যান্য শিক্ষক নেতৃত্ব বৃন্দ।

    কেশপুর১ চক্রে সদস্য নবীকরণ কর্মসূচি

    নতুন গতি

    News Publication