| |
|---|
রহমতুল্লাহ,সাগরদিঘী : শুক্রবার ঘটনাটি ঘটেছে সাগরদিঘী ব্লকের পাটকেলডাঙ্গা অঞ্চলের হুকারহাট গ্রামে। স্থানীয় সূত্রে খবর, পিয়ারুল ইসলাম বছর ২৭ এর যুবক বিকেল বেলায় ভূমরী জাল নিয়ে তাঁর বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে যায়। পুকুরের উপরদিয়ে ডিপ চালানোর জন্য বৈদ্যুতিক তার গিয়েছে, হঠাৎ মাছ ধরতে গিয়ে অসাবধানতাবশত সেই তারের ওপর মাছ ধরার জাল পড়ে যায়, ঘটনাস্থলে ঘটে বিপত্তি ইলেকট্রিক শক লেগে মৃত্যু হয় ওই যুবকের। ঘটনাস্থলে পৌঁছায় সাগরদিঘী থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিজন রায়। তিনি পরিবারের পাশে দাঁড়ান এবং পুরো বিষয়টি নিয়ন্ত্রণে আনেন। যুবকের অকাল মৃত্যুতে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বেশ কয়েক মাস আগেই পিয়ারুল ইসলামের বিয়ে হয়েছিল তাঁর কোন ছেলে মেয়ে নেই, যদিও সে একটি মুদিখানার দোকান চালাত।


