| |
|---|

আলিফ ইসলাম: মেমারি:১১ নভেম্বর :
সাহিত্য ও সংস্কৃতি প্রসার সমিতি , পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে পূর্ব বর্ধমান জেলার কুল্টিতে আয়োজিত হল কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের শততম জন্মবার্ষিকী পালন এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণের অর্ধ শতবার্ষিকী পালন । ১১ নভেম্বর মঙ্গলবার বিকেল চারটা থেকে কুল্টি বাজারে অনুষ্ঠিত এই মহতী অনুষ্ঠানে দুই কবির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের পরে সঙ্গীত, কবিতা পাঠ, আবৃত্তি, বক্তব্য ও আলোচনার মধ্য দিয়ে সংস্থার সম্পাদক সৌমিত্র চট্টোপাধ্যায়, উত্তম গাঙ্গুলী ও রাম পাত্রের সঞ্চালনায় প্রায় চল্লিশ জন সংস্কৃতি প্রেমী ব্যক্তি উপস্থিত হয়ে অংশগ্রহণ করেন । উপরিউক্ত ব্যক্তিবর্গের সঙ্গে দিলীপ সাঁতরা, স্বরূপ চক্রবর্তী, বিমল চন্দ্র পাল, দেবকী দুলাল চক্রবর্তী, তুষার কান্তি বিশ্বাস, বাসুদেব দাস, তারকনাথ সাহা, সুফি রফিক উল ইসলাম, বিশ্বনাথ মন্ডল, মনোজ কুমার দেওয়ান, অভিরূপ বন্দ্যোপাধ্যায়, বৈশাখী সাহা, ইন্দ্রাণী শাসমল, মঞ্জু ঘোষ, জাগৃতি ঘোষ, জয় চক্রবর্তী, বিমল বসু, বনমালী ঘোষ, রাজীব চক্রবর্তী, স্বপন মাইতি, গোপাল দাস , বাবলু দিলীপ রায়, গোবিন্দ ভাওয়াল, বিকাশ চন্দ্র দাস প্রমুখ আরো অনেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হয়ে দুই কবি কে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।


