| |
|---|

নিজস্ব সংবাদদাতা : সংখ্যালঘু ও প্রান্তিক মানুষের উন্নয়নমূলক নানা সমস্যা, সুযোগ ও করণীয় নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা উন্নয়নের প্রিন্সিপাল সেক্রেটারি ড. পিবি সেলিম সাহেব ও সেক্রেটারি উবাদুর রহমান সাহেবের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করল বেঙ্গল মাইনরিটি ফোরামের প্রতিনিধিরা। বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মাওলানা সিয়ামত আলি, চিফ অর্গানাইজার তথা হিঙ্গলগঞ্জ কলেজের প্রিন্সিপাল ড.সেখ কামালউদ্দিন, সহ সম্পাদক শিক্ষক আবু সিদ্দিক খান, খোশদেলপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুর রউফ সাহেব, ফারুক মল্লিক,কাজি আব্দুর রউফ প্রমুখ।
একাধিক দায়িত্বশীল সদস্য।
সংগঠনের মুখ্য সংগঠক হিঙ্গলগঞ্জ কলেজের প্রিন্সিপাল ডক্টর কামাল উদ্দিন বলেন, বৈঠকে সামাজিক নিরাপত্তা, শিক্ষা, আর্থিক উন্নয়ন, স্কলারশিপ সমস্যা, মাদ্রাসা–স্কুল অবকাঠামো, স্বাস্থ্য পরিষেবা প্রাপ্তি, সরকারি প্রকল্পে সংখ্যালঘুদের অংশগ্রহণ—ইত্যাদি নানা বিষয়ে দীর্ঘ আলোচনা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক সিয়ামত আলী বলেন,
“সংখ্যালঘু তথা পিছিয়ে পড়া মানুষের সার্বিক উন্নয়নের জন্য আমরা দীর্ঘদিন ধরে মাঠে কাজ করছি। আজকের বৈঠকের মাধ্যমে আমরা রাজ্যের বাস্তব সমস্যাগুলো তুলে ধরেছি। পিবি সেলিম সাহেব ও জেএস উবাইদুর রহমান সাহেব অত্যন্ত গুরুত্ব সহকারে প্রতিটি কথাই শুনেছেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।”
আবু সিদ্দিক খান বলেন, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার বিষয়ে আর একটু সরলীকরণ করা দরকার।
“স্কলারশিপের জটিলতা, কারিগরি প্রশিক্ষণের অভাব, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবায় একাধিক সংকট—এসব বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি।
দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষা, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা ও উন্নয়নমূলক অধিকার নিয়ে একগুচ্ছ প্রস্তাব প্রশাসনের কাছে তুলে ধরে বেঙ্গল মাইনরিটি ফোরাম।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে—এটি শুধু একটি বৈঠক নয়, বরং ভবিষ্যতের যৌথ উন্নয়ন প্রকল্পগুলোর পথ সুগম করতে একটি বড় পদক্ষেপ।


