| |
|---|
আয়ুব আলি : শ্যামনগর লোক সংস্কৃতি মঞ্চে র সারা বাংলা বাউল ফকির উৎসব ২০২৪,এবার ২৫ তম বর্ষ (রজত জয়ন্তী) ২৬ শেখ ডিসেম্বর উদ্বোধন হল ৩১ শে ডিসেম্বর পর্যন্ত শ্যামনগর ঝাউতলা ঋষি অরবিন্দ বিদ্যালয়ের ময়দানে চলবে বাংলা গানের পরম্পরা লোকসঙ্গীত, বাউল, ফকির গানের আসর। রাজ্যের ও বিভিন্ন জেলার শিল্পী এই মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন। প্রারম্ভিক এদিন সাদা পায়রা উড়িয়ে সুচনা হয় ,তারপর ঢোল বাদ্যের মাধ্যমে এবং অতিথি বরণ করা হয় উত্তর বঙ্গের শিল্পীদের নাচের মাধ্যমে ফুলের পাপড়ি ছড়িয়ে বরণ করে নেওয়া হয় প্রধান অতিথি লোককবি বিজয় সরকারের পুত্র কাজল অধিকারী, বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি ও নৈহাটি বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্রের অধ্যক্ষ অধ্যাপক ড: রতন কুমার নন্দীকে।


