নূর আহমেদ মেমারি, ২৪ অগাস্ট সারা ভারত গনতন্ত্রিক মহিলা সমিতি মেমারি ১ পশ্চিম আলঞ্চিক কমিটির ৩ য় সম্মেলন কমরড মহারানী নগর, কমরেড রীনা করগুপ্ত, কমরেড নমিতা সেনগুপ্ত, ও কমরেড প্রতিমা নাথ মঞ্চ, মেমারি কালিতলা সুনিল রায় ভবন পার্টি হলো। রবিবার সম্মেলনের পতাকা উত্তোলন করেন রমা মুখার্জী, সম্মেলনের উদ্বোধন করে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য কমিটির সদ্যস্যা মনিমালা দাস। ১৪ জন প্রতিনিধি আলোচনা করেন এলাকায় মহিলা সমিতির সংগঠনের দুর্বলতা কাটিয়ে, এলাকায় মদের ভাটি থাকায় মহিলাদের নানারকম সমস্যায় পড়তে হয়, পঞ্চায়েত নির্বাচনে জয়ী হওয়া সিপিএম সদস্যদের কাজ করতে দেওয়া হয় না যেহেতু তৃণমূলের প্রধান, আর এস এস যেভাবে পশ্চিম বাংলায় শাখা বাড়াচ্ছে এবং সমস্ত এলাকায় যেভাবে জঙ্গী কার্যকলাপ বাড়ছে পাশাপাশি মহিলা ও আদিবাসী সহ সমস্ত স্তরের মানুষের মধ্যে নতুন করে ধর্মীয় উন্মাদনা তৈরি হচ্ছে। মহিলা সমিতির সদ্যসারা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। রাজ্য কার্যকরী সভানেত্রী ভারতী ঘোষাল মহিলা সংগঠনের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন রাজ্যে বর্তমানে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। ২৬ হাজার শিক্ষকের চাকরি নেই। ১০ হাজার সরকারি স্কুল বন্ধের মুখে। মহিলাদের নিরাপত্তা নেই কোন জায়গাতে। সম্মেলনে ৮০ জন প্রতিনিধি অংশগ্রহণ করে। ২১ জনের নতুন কমিটি গঠন হয়। সম্মেলন থেকে সভানেত্রী রমা মুখার্জি সম্পাদিকা আল্পনা মিত্র নির্বাচিত হয়। সভাপতি মন্ডলী সম্মেলন পরিচালনা করেন রমা মুখার্জি, চিময়ী ব্যানার্জী, ছায়া মন্ডল।
