শেষ হলো সামসির পঞ্চম মালদা জেলা গ্ৰামীণ বইমেলা

এম ওয়াহেদুর রহমান, সামসি, মালদহ : ‘ ভাষা দিয়ে সম্প্রীতি গড়ব ‘ এই শ্লোগানকে সামনে রেখে সামসি কলেজ ময়দানে ১ ফেব্রুয়ারি শুরু হয় পঞ্চম মালদা জেলা গ্ৰামীণ বইমেলা। এই বইমেলা শেষ হয় ৫ ফেব্রুয়ারি। বইমেলার উদ্বোধন করেন বিশিষ্ট নাট্যকার পরিমল ত্রিবেদী। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের প্রতি মন্ত্রী তাজমুল হোসেন, চাঁচল মহাকুমার এস ডি ও সৌভিক মুখার্জি, মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী, বিশিষ্ট সাহিত্যিক ও নাট্যকার ড. মনোজ ভোজ সহ বিশিষ্টজনেরা। বইমেলা উদ্বোধন উপলক্ষে সামসি রেলওয়ে স্টেশন থেকে সামসি কলেজ ময়দান পর্যন্ত বিভিন্ন সরকারি প্রকল্পের প্রচারে বিশেষ ট্যাবলো, ফেষ্টুন ও ব্যানার নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। পাঁচ দিনই নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে বইমেলা শেষ হয় । তবে প্রথম দিনেই বইমেলার মঞ্চে আকর্ষণীয় হয়ে উঠে নাট্যকার এম ওয়াহেদুর রহমান রচিত, সদরপুর উচ্চ বিদ্যালয় ( উ.মা ) – এর ছাত্র -ছাত্রী দ্বারা অভিনীত ও রাহিল নাট্যমঞ্চ প্রযোজিত নাটক ‘ আলোর সন্ধানে ‘।ছিল বক্তব্য, নৃত্য, সংগীত, কুইজ, অঙ্কন, আবৃত্তি, নাটক, যেমন খুশি তেমন সাজো,ছৌনাচ, আদিবাসী নৃত্য , সেমিনার , কবিদের কবিতা আসর সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান। বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয় বইমেলা কমিটির পক্ষ থেকে।

    নতুন গতি

    News Publication