| |
|---|
শেখ সিরাজ : বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের দিগন্ত সাহিত্য মজলিসের ১৯তম বর্ষের বিশেষ সংখ্যা “বাংলার মনীষী” ২০২৫ পত্রিকাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো শুঁড়ে কালনা সারদা লজে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সভাপতি কৃষ্ণ বন্ধু বন্দ্যোপাধ্যায়।
সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অদ্বৈত প্রসাদ পাল ,বলরাম ভট্টাচার্য ,শুভেন্দু ভট্টাচার্য, অনিল কুমার ভান্ডারী ,বিশিষ্ট শিশু সাহিত্যিক সতী রঞ্জন আদক প্রমূখ। পত্রিকাটির মোড়ক উন্মোচন করেন এদিনের সম্মানীয় অতিথিরা। নিত্য গীতে বক্তব্য ও স্বরচিত কবিতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি ভরপুর হয়ে ওঠে। ঐদিন দিগন্ত সাহিত্য মজলিসের আয়োজিত অনুষ্ঠানে বাংলার মনীষীদের স্মৃতিচারণা করেন বিশিষ্ট কবি সুরমান আলি, পত্রিকার সম্পাদক সুকুমার দত্ত ,বিশিষ্ট শিক্ষাবিদ কৃষ্ণ বন্ধু বন্দ্যোপাধ্যায় ও অদ্বৈত পাল।
স্বরচিত কবিতা পাঠে অংশ নেয় ডাক্তার সুকদেব ঘোষ ,কাশীনাথ মোদক ,দীপ্তি চক্রবর্তী, বিজন দাস ,পিনাকী বসু প্রমুখ। সুরেলা দরাজ কণ্ঠে সংগীত পরিবেশন করেন সান্তনা নাগ ,পায়েল নন্দী, সীতারাম নন্দী ও কাকলি নাগ। কনিনীকা বন্দোপাধ্যায়ের পরিচালনায় জয়তী পাত্র ও ধিপথা দাসের নিত্য পরিবেশনা অত্যন্ত দৃষ্টিনন্দন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শুভেন্দু ভট্টাচার্য। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন প্রতিষ্ঠাতা সম্পাদক সুকুমার দত্ত।


