কলকাতার তিন প্রধানের নামে রাস্তার নামকরণ হবে শিলিগুড়িতে, জানালেন ডেপুটি মেয়র

নিজস্ব সংবাদদাতা: মোহনবাগান দিবসে শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানালেন কলকাতার শতাব্দী প্রাচীন তিন ক্লাবের নামে শিলিগুড়িতে তিনটি রাস্তার নামকরণ হবে। ডেপুটি মেয়র রঞ্জন সরকারের বক্তব্যের পর খুশির হাওয়া শিলিগুড়ি ফুটবল প্রেমিদের মধ্যে। দীর্ঘদিন ধরেই তারা দাবি জানিয়েছিলেন কলকাতার তিন প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান এই তিনটি ঐতিহ্যশালী ক্লাবের নামে শিলিগুড়ি তিনটি রাস্তার নামকরণ হোক। মোহনবাগান দিবসে অনুষ্ঠানে যোগ দিয়ে শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান ঐতিহ্যশালী মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডানের নামে শিলিগুড়িতে রাস্তার নামকরণ হবে।

    প্রতিবারের মতো এবারও শিলিগুড়ি মেরিনার্সের তরফে পালিত হয় মোহনবাগান দিবস। প্রদীপ প্রজ্জ্বলন, মোহনবাগানের দলীয় পতাকা উত্তোলন করেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার। অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শিলিগুড়ি বাঘাযতীন পার্কের সামনে।

    নতুন গতি

    News Publication