শিলিগুড়ির আশিঘর সংলগ্ন নরেশ মোড় এলাকায় চিপস কুরকুরে ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদন:-“শিলিগুড়ির আশিঘর সংলগ্ন নরেশ মোড় এলাকায় চিপস কুরকুরে ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন। স্থানীয় সূত্রে জানা গেছে ভোর পাঁচটা নাগাদ এই ঘটনা ঘটে। সেখানে কর্মরত গার্ড বিষয়টি লক্ষ্য করে তড়িঘড়ি দমকল বিভাগে এবং আশিঘর ফাঁড়িতে যোগাযোগ করেন। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। এই ঘটনার পরই পুরো এলাকায় চাঞ্চল্য ছড়ায়। দমকল সূত্রে খবর, শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।তবে এখনই বলতে পারা যাচ্ছে না কতখানি কি ক্ষতি হয়েছে।তবে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ায় আশেপাশের অনেক বাড়ির ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।আগুন লেগে ওই ফ্যাক্টরির বহু মুল্যবান যন্ত্রের ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন শীতের ভোরে এই ঘটনা ঘটায় কেউ জানতে পারেন নি,তাই আগুন লাগবার পরে অনেকটা এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।

    নতুন গতি

    News Publication