নকশালবাড়িতে অবশেষে অবরোধ তুলে নিলেন অবরোধকারীরা

নিজস্ব সংবাদদাতা : আজ সকাল থেকেই উত্তপ্ত ছিল শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ি, একটি খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয়রা বিক্ষোভ দেখান ও পথ অবরোধ করেন। কয়েক ঘন্টা পথ অবরোধ থাকার পরে অবশেষে বিডিও ও সভাধিপতির উপস্থিতিতে পথ অবরোধ তুলে নিলেন বিক্ষোভকারীরা । সূত্রে খবর মিলেছে, এলাকায় বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এলাকায় চলছে টহলদারি, দার্জিলিং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন বলে জানা গেছে। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট।

    নতুন গতি

    News Publication