“একতা ফাউন্ডেশন”এর উদ্যোগে ইফতার ও দোয়ার মজলিস।

নূর মোহাম্মদ খান,হুগলি,আরামবাগ : শুরু হয়েছে চন্দ্রমাস মাহে রমজান এই মাসে ধর্মপ্রাণ মুসলিমরা একমাস দিনের বেলা পানাহার থেকে বিরত থাকেন অর্থাৎ রোজা রাখেন। প্রতিবছরের ন্যায় এ বছর “একতা ফাউন্ডেশন” এর উদ্যোগে এক মহতি ইফতার এবং দোয়ার মজলিস অনুষ্ঠিত হলো, আরামবাগ থানার অন্তর্গত মায়াপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়, এই ইফতার মজলিসে এলাকার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী সাহেবের বিশ্বশান্তি জন্য দেওয়ার পরে ইফতার কাজ সম্পন্ন হয়। উক্ত ইফতার মজলিসে মুসলিম ধর্মগুরু, প্রশাসনিক ব্যক্তিত্বসহ অন্যান্য ধর্মের, অর্থাৎ জাতি ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলে একসঙ্গে বসে ইফতার করেন।

    ইফতার মজলিসে উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা সাওয়ান সিদ্দিক সাহেব, পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী সাহেব, পীরনগরের পীরজাদা আবুল কাশেম, আরামবাগ থানার আই, সি রাকেশ সিং মহাশয় হরিণখোলা ক্যাম্পের এ এস আই অনিমেষ মহাশয়, সংগঠনের সভাপতি খলিল মল্লিক সম্পাদক আসাদুল ইসলাম খান, লন্ডন আল কোরআন একাডেমীর পক্ষে শেখ আব্দুর রাকিব, নাজিবুল মন্ডল, শেখ মিরাজুল ইসলাম, শেখ সিরাজুল ইসলাম, শেখ আজহারউদ্দিন, হানিফ খান, শেখ সাদ্দাম, রাজিউর রহমান, মোবারক খান প্রমুখ ।

    প্রসঙ্গত একতা ফাউন্ডেশন, এর কর্মীবৃন্দ সহ সদস্যরা ইফতার মজলিস ছাড়াও সারা বছর সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে, বন্যায় প্লাবিত অঞ্চলে ত্রাণ বিতরণ, রক্তদান শিবির, ওয়াকাফ আন্দোলন, বিনামূল্যে কোচিং সহ একাধিক সমাজ সেবামূলক কাজ এলাকার মানুষের পাশে থাকে। একতা ফাউন্ডেশনের সদস্যরা সারা বছর মানুষের পাশে থাকা এবং সেবামূলক কাজে জন্য এলাকায় সুনাম অর্জন করেছে।

    নতুন গতি

    News Publication