আই এস পি এল এ বাজিমাত তারকেশ্বরের জগতের।

নাজমুস শাহাদাত : মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকারের হাত থেকে সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করল তারকেশ্বরের জগত সরকার সদ্য সমাপ্ত ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ এর ফাইনালে চেন্নাই সিংহাম  হারিয়ে দিল কলকাতা টাইগার্সদের। দীর্ঘ এক মাস ধরে চলছিল ভারতের তথা সারা পৃথিবীর সব থেকে বড় টেনিস বলের ক্রিকেট টুর্নামেন্ট যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর শচীন টেন্ডুলকার নিজেই। পাড়ার গলিতে যারা ক্রিকেট খেলে তাদেরকে তুলে এনে স্টেডিয়ামে ক্রিকেট খেলানোই এই টুর্নামেন্টের প্রধান লক্ষ্য। সারা ভারতব্যাপী বিভিন্ন রাজ্য থেকে অনেক খেলোয়াড় গরীব ঘর থেকে উঠে এসে এই টুর্নামেন্টে বিভিন্ন দলের হয়ে খেলার সুযোগ লাভ করে। আইপিএলের মত এটাও একটি ফ্রাঞ্চাইজি ক্রিকেট লীগ যা বিভিন্ন শিল্পপতিরা এবং সিনেমার সেলিব্রিটি রা দল কিনে থাকেন। এটি ছিল আই এস পি এল এর তৃতীয় সিজন যেখানে চেন্নাই দল কলকাতাকে ২৯ রানে পরাজিত করে শিরোপার মুকুট লাভ করে। গোটা টুর্নামেন্টে অসাধারণ বোলিং এবং ব্যাটিং পারফর্মেন্স করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসাবে হুগলির তারকেশ্বরের ভূমিপুত্র জগন্নাথ সরকার যাকে সবাই জগত সরকার নামে চেনে প্রায় আড়াই কোটি টাকা দামের সুপার কার পুরস্কার হিসেবে শচীন টেন্ডুলকারের হাত থেকে লাভ করেন। জগত সরকার ভারতে টেনিস ক্রিকেটে খুবই পরিচিত একটি মুখ। যদিও সে ইতিপূর্বে দুবাই সহ বিভিন্ন দেশে টেনিস বলে ক্রিকেট টুর্নামেন্ট খেলে এসেছে। জগতের এই সাফল্য আর্থিকভাবে পিছিয়ে পড়া যে সমস্ত ক্রিকেটার টেনিস বলে ক্রিকেট খেলে তাদের অবশ্যই বাড়তি অনুপ্রেরণা যোগাবে। জগত ছাড়াও আই এস পি এল সিজন টুতে গত বছর সেরা খেলোয়াড় হিসাবে বিবেচিত হন মেমারির সইফ আলী যিনি শচীন টেন্ডুলকারের হাত থেকে গত বছর পুরস্কার হিসাবে 50 লক্ষ টাকা লাভ করেন। এবছরও সইফ আলি সেরা ব্যাটসম্যান হিসেবে আড়াই লক্ষ টাকা প্রাইজ মানি জিতে নেন এবং তার দল কলকাতা টাইগার রানার্সআপ হয়। এছাড়াও আরো এক বাঙালি ক্রিকেটার সরোজ প্রামাণিক কলকাতা টাইগার দলের অন্যতম ক্রিকেটার যিনি পুরো টুর্নামেন্টে নজর কাড়েন। টেনিস ক্রিকেটে এই ধরনের টুর্নামেন্ট অনেক গরিব ঘর থেকে উঠে আসা ক্রিকেটারদের বাড়তি উৎসাহ প্রদান করবে। উল্লেখ থাকে যে এ বছর আই এস পি এল এ মোট আটটি দল অংশগ্রহণ করেছিল। আশা করা যায় , আগামীতে আরো দল বাড়লে আরো ক্রিকেটার এই টুর্নামেন্টে খেলার সুযোগ পাবে এবং জগৎ, সরোজ,সাইফের মতো আরো ক্রিকেটার বাংলার নাম উজ্জ্বল করবে।

    নতুন গতি

    News Publication