| |
|---|
নূর আহমেদ : রাজ্যজুড়ে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পূর্ব বর্ধমানের মেমারি পৌরসভা এলাকায় মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যা মন্দির শাখা ২ এ আগত পরীক্ষার্থীদের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য একদিকে যেমন প্রশাসন প্রস্তুত রয়েছেন ঠিক তেমনি রাস্তায় রয়েছেন জনপ্রতিনিধিরা। আজ জীবনে উচ্চ শিক্ষার ক্ষেত্রে আর একটি বড় পরীক্ষা ছাত্র-ছাত্রীদের। সেই পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় প্রতিটা পরীক্ষার্থীকে উৎসাহিত করতে বৃহস্পতিবার সকালে মেমারি শহর তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে স্কুলে পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে ছাত্র ছাত্রীদের পেন ও চকলেট দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত ছিলেন মেমারি শহর তৃণমূল কংগ্রেস সভাপতি সুপ্রিয় সামন্ত, মেমারি পৌরসভার কাউন্সিলর তাপস পাঁজা, বাপি ব্যানার্জী, রত্না দাস, পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মুকেশ শর্মা, শহর তৃণমূল যুব সভাপতি ফারুক আব্দুল্লাহ, শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শাহনওয়াজ মল্লিক ও সুকান্ত হাজরা, সংখ্যালঘু সেলের সহ সভাপতি সেখ শাহজাহান ও মেমারি শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অনিকেত রায়।


