রাজনগরের বান্দি গ্রামে আগুনে ভস্মীভুত হল ৩টি বাড়ি

খান আরশাদ, বীরভূম:

    রাজনগরের বান্দি গ্রামে আগুনে ভস্মীভুত হল তিনটি বাড়ি। রাজনগরের বান্দি গ্রামে নিত্যগোপাল মাল ও পূর্ণ চন্দ্র মাল নামে দুই ব্যক্তির বাড়িতে বৃহস্পতিবার গভীর রাত্রে কোনক্রমে আগুন ধরে যায় মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভাবার চেষ্টা করলেও সম্ভব হয়নি। ঘটনাস্থলে উপস্থিত হয় রাজনগর থানার পুলিশ। দমকল বাহিনীকে খবর দেওয়া হলে দমকল বাহিনীর একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। কিন্তু শেষ রক্ষা সম্ভব হয়নি। ঘরগুলি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।

    নতুন গতি

    News Publication